ফরিদপুর বরিশাল মহাসড়কে দুই পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে আহত -২০


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা ফরিদপুর সংবাদদাতা -১২/০৯/২০২৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের চরপ্রসন্নদী ব্রীজের উপর শুক্রবার সকালে ঢাকা গামী গোল্ডেন পরিবহনের সাথে বরিশাল গামী আমাদের পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের কমপক্ষে ২০ যাত্রী আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে টেকেরহাট সহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করেছে। সড়কের মাঝখানে দুই পরিবহন সংঘর্ষের কারণে মহাড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভাংগা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস দুটিকে উদ্ধার করে সড়কের পাশে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ষ চরপ্রসন্নদী ব্রীজের উপর এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।