ফরিদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ২০


বোরহান আনিস,
নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা-১২/০১/২০২৫
ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাসাগাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রোববার সকালে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন বাসটি রাস্তার খাদে ছিটকে পড়ে। এতে  ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছে নগরকান্দা থানার ওসি মোঃ সফর আলী। নিহত একজন ফরিদপুর সদর উপজেলার বদরপুরের আলেক মাতুব্বরের ছেলে সাজ্জাদ (২৫)। অন্যজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার নজরুল।