ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন গ্রেফতার


বিশেষ প্রতিবেদন,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১০/১১/২০২৫
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও
ইয়াসিন কলেজের সাবেক ভিপি,ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার মো. ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০
নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদপুর কোতয়ালী থানার ইন্সপেক্টর মো. আবদুল্লাহ গ্রেফতারের বিষয়টি
নিশ্চিত করে বলেন, মো. ফারুক হোসেনকে কোতয়ালী থানার দুটি মামলার এজাহারভূক্ত আসামি।
মো. ফারুক হোসেন ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা। এছাড়া তিনি
পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। ৫ই আগষ্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
এর আগে গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেইজে ফারুক হোসেন নিজেকে জেলা আওয়ামী
লীগের সভাপতি দায়িত্ব পেয়েছেন লিখে পোষ্ট করেন। সেখানে তিনি দাবি করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাকে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব দিয়েছেন।