নারায়ণগঞ্জ অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেইনার কোর্স সম্পন্ন


স্টাফ রিপোর্টার-২৪/১২/২০২৫
বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন প্রোগ্রাম, প্রশিক্ষণ পরিচালনার জন্য প্রতিনিয়ত লিডার তৈরি করছে বাংলাদেশ স্কাউটস। এরই ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরে মৌচাকে ৫১ তম কোর্স ফর লিডার ট্রেনার অনুষ্ঠিত হয়।
এবারের ৫১ তম কোর্সের কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ, প্রফেসর ডা: খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল,পরিচালক, (মাধ্যমিক),
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর , ঢাকা। উক্ত কোর্সে বাংলাদেশ স্কাউটসের আওতাধীন বিভিন্ন জেলার ৫১জন চৌকস লিডার/উডব্যাজাররা অংশগ্রহণ করেন।