মোমিনুর রহমান রাসেল, নওগাঁ প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাচারি বাড়িতে ৮মে অনুষ্টিত হতে যাচ্ছে কবির ১৫৮তম জন্ম জয়ন্তী। এ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন নানান কর্মসূচি হাতে নিয়েছে।
এদিকে সৌন্দর্য বর্ধণে ইতোমধ্যে পতিসরে নাগর নদে নাগর ঘাট তৈরী, কবি তালগাছ ঘিরে কবিতা লিখেছিলেন ওই স্থানে নতুন তালগাছ রোপন এবং আন্তর্জাতিক রবীন্দ্র গবেষণা ইন্সটিটিউটের একাডেমিক কাজ শুরু হওয়ার জন্য এবারের রবীন্দ্র উৎসবে যোগ হয়েছে নতুন মাত্রা। তবে পবিত্র রমজানে এবার অনুষ্ঠান কিছুটা সংক্ষিপ্তভাবে পালিত হবে বলে জানান আয়োজকরা।
২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে পতিসরে ১দিনের কর্মর্সূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা, আবৃত্তি, সংগীত ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আলোচনা সভায় খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, রবীন্দ্র গবেষক, স্থানীয় সাংসদ ইসরাফিল আলমসহ অনেকেই উপস্থিত থাকবেন বলে আশা করছেন জেলা প্রশাসন। এ ছাড়া ৩ দিনব্যাপী রবীন্দ্র মেলার ও আয়োজন করেছেন স্থানীয়রা। সব মিলিয়ে পতিসরে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। শান্তিপুর্নভাবে অনুষ্ঠান শেষ করার লক্ষ্যে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী নিয়োগ করা হয়েছে ।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁ’র পতিসরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পরিসর কাচাড়ী বাড়ি এবং তার আশে পাশের এলাকায় ধোয়া, মোছা ও রং-বার্ণিশের কাজ শেষ হয়েছে। মঞ্চ নির্মাণও সমাপ্ত।

