খুলনা-মোংলা-বাগেরহাট মহাসড়কে বাসের ভাড়ায় দুর্নীতি

মোঃ আনিসুর রহমান, বাগেরহাট প্রতিনিধি: খুলনা-মোংলা-বাগেরহাট রোডের বাসের ভাড়ায় চলছে অমায়িক দুর্নীতি।এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। করোনার কারনে গাড়িতে অতিরিক্ত যাত্রী নেওয়া নিষিদ্ধ হওয়ায় ভাড়া বৃদ্ধি করেছে সরকার।তবে এই ভাড়া বৃদ্ধিতে শর্ত হলো দুই আসনে একজন যাত্রী থাকবে।সরে জমিনে দেখা গেছে। প্রতি দুই আসনে এখন ভাড়া নেয়া হচ্ছে তিন আসনের।অর্থাৎ এক আসনে মোংলা থেকে খুলনার ভাড়া ছিলো ৫০ টাকা যাত্রী কম নেয়ার শর্তে এই ভাড়া বৃদ্ধি করা হলেও বাস্তবে চিত্র ঠিক তার উল্টো।

এখন এক আসনে একজন গেলে নেয়া হচ্ছে ৭০-৭৫ টাকা। আর দুই আসনে একজন গেলে নেয়া হচ্ছে ১৪০-১৫০ টাকা।আবার কাটাখালী থেকে পিরোজপুর নেয়া হচ্ছে ১৬০ টাকা।তাহলে বাস্তবে কি হলো? সরকার বৃদ্ধি করেছে জন প্রতি ৫০%-৬০% আর শর্ত দুই আসনে একজন যাবে।কিন্তু দেখা গেলো প্রতি আসনে ভাড়া বৃদ্ধি নেয়া হচ্ছে ঠিকই তবে দুই আসনে একজন গেলে দিতে হচ্ছে পূর্বের ভাড়ার তিন গুন।একাধিক গাড়ির মাস্টারের সাথে কথা হলে তারা বলেন সরকার ভাড়া বৃদ্ধি করেছে তাই বেশি নেই।

এদিকে যাত্রীদের সাথে ভাড়া নিয়ে প্রায় বাক বিতন্ডা হয়ে চলেছে। যাত্রীরা গাড়ির স্টাফদের গাছে নিয়মিত হয়রানি ও লাঞ্ছিত হচ্ছে। সাধারণ যাত্রীদের সাথে কথা হলে তারা বলেন বর্তমানে গাড়িতে দুই আাসনে একজন যাওয়ার কথা এবং বর্ধিত ভাড়া নেয়ার কথা। কিন্তু যখন দুই আসনে দুইজন বসছি তখন কেনো ভাড়া বেশি নেয়া হবে।বাসের এই অযৌক্তিক ভাড়া নেয়া বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এই রুটে যাতায়াত করা হাজার হাজার যাত্রীর।