আজ ফরিদপুরের শ্রমিকনেতা “শহিদ মোল্লা’র শুভ বিবাহ বার্ষিকী: ফুলেল শুভেচ্ছা

“শহিদ” ( شهيد‎‎) একবচন। শব্দটি হলো পবিত্র কুরআনের তথা আরবি শব্দ। যার অর্থ হলো সাক্ষী। এছাড়াও এর অন্য অর্থ হলো “আত্ম-উৎসর্গ” করা।

শহিদ শব্দটির আরবি অর্থ সাক্ষী হলেও গ্রিক শব্দ “সাক্ষী”। নিউ টেস্টামেন্ট বা বাইবেল এ একই কথা উল্লেখ আছে। শহিদ কুরআনের শব্দগত মূল অর্থ সাক্ষী হলেও হাদিসের ব্যাখ্যা অনুযায়ি বিশ্বাসের জন্য “আত্ম-উৎসর্গ” কে বুঝানো হয়েছে।

ইসলামি বিশ্বাসের সাক্ষ্যদানে যে সচেতনভাবে গ্রহণযোগ্য মৃত্যু কামনা করে এবং “আত্ম-উৎসর্গ” করে তার উপাধি স্বরূপ শহিদ শব্দটি ব্যবহার করা হয়। বিংশ শতাব্দির martyrs এর মতে ‘শহিদ’ শব্দটি ধর্মীয় ও অ-ধর্মীয় উভয়েই সধারণভাবে ব্যবহার করছে। অ-ধর্মীয় আদর্শগত কেউ মৃত্যুবরণ করলেও তাকে শহিদ হিসেবে গণ্য করা হয়েছে। তবে মুসলিম বিশ্ব শহিদের কোন নির্দিষ্ট ও স্থায়ী সংজ্ঞা দেননি।

আর “মোল্লা” (আরবী ملا), (ফার্সীঃ ملا) আরবী-ফার্সী ভাষার শব্দ। শব্দটি কোরআনে উল্লেখিত আরবী শব্দ মাওলা (مَوْلَى) এর সংক্ষিপ্ত রুপ। ভারতীয় উপমহাদেশে প্রচলিত মৌলভী এবং মাওলানা শব্দ দুটির উৎপত্তিও মাওলা শব্দ হতে। মাওলা অর্থ রক্ষক, কর্তা, নেতা বা অভিভাবক। “মোল্লা” শব্দটি বাংলাদেশ এবং বিভিন্ন মুসলিম দেশে মুসলমানদের পদবী রুপে ব্যবহৃত হয়ে আসছে। শেফারডিক ইহুদীদের নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিবর্গকেও মোল্লা পদবী ব্যবহার করতে দেখা যায়।

অতএব “শহিদ মোল্লা” নামের সাথে আপনার কর্মজীবনের বহু মিল রয়েছে। নামের মর্মার্থের গুনাগুন আপনাকে পৌঁছে দিয়েছে কাঙ্খিত ঠিকানায়।

পারিবারিক ও রাজনৈতিক জীবনে সফল একটি জুটির আজ ১৬ জুলাই’২০২০ বৃহ:স্পতিবার শুভ বিবাহ বার্ষিকী। দেখতে দেখতে কেটে গেল প্রায় ৩৮ টি বছর। জীবনের বাকীটা সংগ্রামী পথও যেন বিধাতা একই সাথে পাড়ি দেবার তৌফিক দান করেন সেই প্রার্থনাই রইল।

শুভ বিবাহ বার্ষিকী।
কামনায়—
ছোট ভাই
সাংবাদিক
রফিকুজ্জামান।
১৬/০৭/২০২০ ইং
রাত: ১:২০ মিনিট।