মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গায় বিদ্যুৎ চুরির অপরাধে উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী গ্রামের বিদ্যুৎ গ্রাহক আতিয়ার রহমানের ২ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। সে উক্ত গ্রামের মৃতঃ শেখ চান মিয়ার পুত্র।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলার আবাসিক প্রকৌশলী কে.এম ফরিদুল ইসলাম বলেন, সে দীর্ঘদিন যাবৎ চুরি করে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে বিষয়টি হাতেনাতে প্রমান পাই। তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা হলে আদালত তাকে উল্লেখিত সাজা প্রদান করেন।

