ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজ্জাক ফকির, ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হবি ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরীর সাথে একাত্মতা প্রকাশ করেন। সোমবার এমপি নিক্সন চৌধুরী’র বাসভবনে এক ইফতার মাহফিলে আওয়ামী লীগের এসব নেতা যোগদান করেন।
এমপি নিক্সন চৌধুরী বলেন, আমাকে ফরিদপুর-৪ আসনের লোকজন ভালবেসে ভোট দিয়ে এমপি বানিয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে উন্নয়নের প্রকৃত ছোয়া এই আসনে দিয়েছি। আগামীতে আমি এই আসনকে দেশের মধ্যে উন্নয়নের রোল মডেল হিসাবে তৈরী করব। এখন উপজেলা আওয়ামী লীগের সব নেতা-কর্মী আমার উন্নয়নকে ভালবেসে আমার সাথে একাত্মতা প্রকাশ করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক আবু জাফর মুন্সি, আজিমনগর ইউপি চেয়ারম্যান মোতালেব মাতুব্বর, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মাতুব্বর, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ জাহিদ মুন্সি, ভাঙ্গা কে.এম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু , জিএস লাভলু মুন্সি, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, দিদার শেখ, প্রমুখ।

