ষ্টাফ রিপোর্টার: ফরিদপুর ভাঙ্গায় দিপক রন্জন বিশ্বাস (৫০) নামের এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১ টায় উত্তর কালামৃধা গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।
দিপক রন্জন বরিশালের আগৈলঝড়া থানার কুয়াতীরপাড় বোধার গ্রামের দক্ষিনা রণ্জন বিশ্বাসের ছেলে ও আশুলিয়ায় একটি গার্মেন্টস কারখানায় চাকুরি করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতের খাবার খেয়ে দিপক ও তার স্ত্রী শোবার ঘরে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে দিপককে দেখতে না পেয়ে খুজাঁখুঁজি করেন দিপকের স্ত্রী। পাশের ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকির একপর্যায়ে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
- ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। দিপকের তিনজন স্ত্রী ও পরিবার রয়েছে। সংসারে অভাব অনটন ও পারিবারিক কলহের জেরে সে আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

