ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গা উপজেলায় করোনায় মোসলেম উদ্দিন খলিফা (৭০) নামের আরও একজন মুক্তিযোদ্ধা মারা গেছেন। সোমবার সকালে ফরিদপুরে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে উপজেলায় আমিনুল ইসলাম (৬৫) নামে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় ১০ জনের মৃত্যু হল।
সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃত মোসলেম উদ্দিন খলিফা (৭০) উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের প্রয়াত সামসুদ্দিন খলিফার ছেলে ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
তিনি আরও জানান, গত শনিবার মোসলেম উদ্দিন করোনা উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেলে ভর্তি হন এবং সেখানে তার নমুনা সংগ্রহ করা হয়। পরে সেখান থেকে নিয়ে তাকে তার পরিবার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করান। হটাৎ তার শারিরিক অবস্থার অবনতি ঘটলে আজ সকালে তিনি মারা যান। সোমবার সন্ধ্যায় ফরিদপুর থেকে আসা করোনার রিপোর্টে মোসলেম উদ্দিনের করোনা ফলাফল পজেটিভ আসে বলেও তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান জানান, স্বাস্থ্য বিধি মেনে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়েছে। তার পরিবারের সদস্যদের হোম কোরেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

