নওয়াপাড়ায় ট্রাকের চাপায় প্রান গেল মোটর সাইকেল চালকের

  1. ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গায় ট্রাকের চাপায় প্রান গেল মূসা মুন্সি (৫০) নামের এক মোটর সাইকেল চালকের। মঙ্গলবার দুপুর একটায় ফরিদপুর বরিশাল মহাসড়কের নওয়াপাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত মুসা মুন্সি (৫০) মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের প্রয়াত সাত্তার মুন্সির ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, মুসা মোটর সাইকেল চালিয়ে তার চাচাত বোনকে নিয়ে ভাঙ্গা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মুসা মুন্সির মৃত্যু হয় ও তার চাচাত বোন আহত হয়।

    খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয় এবং আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. জুয়েল জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ট্রাক (ঢাকা মেট্রো ট:১৫-৪৫৫৩) ও মোটর সাইকেল (ফরিদপুর হ- ১২-৫০২৫) থানা হেফাযতে রয়েছে। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন।