ভাঙ্গায় ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৫/০৮/২০২৬

ফরিদপুরের ভাঙ্গায় তাফসিয়া আক্তার (১২) নামের ৬ষ্ট শ্রেণীর স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। সে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নে নুরুল্লাগঞ্জ গ্ৰামের আছান ব্যাপারীর একমাত্র মেয়ে।
মঙ্গলবার (২৫ আগষ্ঠ) সকালে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত দশটার সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামে ঐ ছাত্রীর ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, তাফসিয়া আক্তারের ফুফাতো বোনের গায়ে হলুদ অনুষ্ঠানে যোগ দিতে দাদী সুফিয়া বেগমের সাথে পার্শ্ববর্তী গ্রামে যাওয়ার জন্য বায়না ধরে সে । কিন্তু দাদি তাকে না নিয়ে চলে যায়।
গায়ে হলুদ অনুষ্ঠান শেষে বাড়ির লোকজন এসে দেখে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় তার নিথর দেহ ঝুলছে। ভাঙ্গা থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্কুল ছাত্রীর লাশ তারই ঘরে ঝুলছে এমন সংবাদ পেয়ে আমরা রাতেই লাশটি উদ্ধার করি। আজ মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।