১২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়। গতকাল সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি কাজী সাইদুর রহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ উপজেলার বামনকান্দা গ্রামের একটি মেহগনি বাগান থেকে শহীদুল ইসলাম ও চন্দন সরকার নামে দুই মাদক ব্যবসায়ীকে এক হাজার ২০০ ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আজ মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।