সাতক্ষীরা থেকে আবরার হত্যা মামলার আসামি গ্রেফতার

ঢাকা প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম আসামি শামীম বিল্লাহকে (২১) সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ইছাকুড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শামীম বিল্লাহ ওই গ্রামের বাবলু রহমানের ছেলে। তিনি বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই, তদন্ত) আনিছুর রহমান জানান, শামীমকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে। তারাই বিস্তারিত বলতে পারবেন।