লটারীর মাধ্যমে ভাঙ্গায় বোরো ধান সংগ্রহ শুরু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর ভাঙ্গা উপজেলায় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহ শুরু ও লটারীতে বিজয়ী কৃষকদের থেকে সরারসরি বোরো ধান কেনার জন্য উন্মুক্তভাবে লটারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমানের সভাপতিত্বে খাদ্য গুদাম প্রাঙ্গনে এ লটারী অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুজ্জামান জানান, চলতি মৌসূমে এ উপজেলার  ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৭৯ জন কার্ডধারী কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ২৯৪ জন নির্বাচিত কৃষকেরা জনপ্রতি সর্বোচ্চ ৩ টন ও সর্বোনি¤œ ১২০ কেজি করে সরকারের কাছে ধান বিক্রি করতে পারবেন। কৃষকদের কাছ থেকে বোরো ধান ৮৭৯ টন, বোরো চাল ৩৯৭ টন ও গম ১০৭১ টন সর্বমোট ২৩৪৭ মেট্রিক টন খাদ্য সরাসরি ক্রয় করবে সরকার।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুর রহমান খান, খাদ্য নিয়ন্ত্রক মো. তারিকুজ্জামান সহ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক হাজ্বী মো. সোবাহান মুন্সী,  উপজেলা কৃষি অফিসের প্রতিনিধি মো. বেলায়েত হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন ও কৃষক প্রতিনিধি আবুল হাসেম।

অন্যদিকে খাদ্য গুদামের ধারন ক্ষমতা রয়েছে ১০০০ মেট্রিক টন। যা এ  বছর উপজেলা ব্যাপী ২৩৪৭ মেট্রিক টন ধান ও অন্যান্য খাদ্য সরবরাহের জন্য গুদামের ধারন ক্ষমতা পর্যাপ্ত নহে। যার কারনে প্রতি বছরই ধান চাল ও গম সংগ্রহে খাদ্য মজুদ করনে স্বাভাবিক কার্যক্রমের বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন বলেও জানান উপজেলা খাদ্য গুদাম কর্তৃপক্ষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান বলেন,  কৃষকদের ধানের ন্যায্য মুল্য দিতে সরকার যে উদ্দেশ্যে সরাসরি ধান সংগ্রহের কার্যক্রম শুরু করেছেন তা এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, খাদ্য গোডাউন বড় করার জন্য রিকোজিসন দেওয়া আছে সেটা পাস হয়ে আসলে যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হবে।