ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনীত প্রার্থী (নৌকা) এম এ রেজা মো: ফয়েজ বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ২৮৫ ভোট।
এ ছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী “বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন” (হাত পাখা) মো: আসাদুজ্জামান হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৭৩৭ ভোট। এ দিকে স্বতন্ত্র প্রার্থী ইসমাইল মুন্সী পেয়েছেন ২ হাজার ৫৭৯ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজিম উদ্দিন। তিনি বলেন, ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে আ.লীগের মনোনীত প্রার্থী এম এ রেজা মো: ফয়েজ বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

