ভাঙ্গায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার: দেরীতে হলেও ফরিদপুরের ভাঙ্গায় ৪৮ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এবারের মূল শ্লোগান ছিল “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”

বিকাল ৪:৩০ টায় উপজেলা চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও র‌্যালী’র মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় অফিসার মো: মাকসুদ হোসেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার অনাদী রঞ্জন মজুমদার, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নিখিল অধিকারী, বিশিষ্ট সমাজসেবক এ্যাপোলো নওরেজ, অনলাইন প্রেসক্লাব সভাপতি মনিরুল হক মোল্লা, সবুজবাংলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড সভাপতি ও ফরিদপুর মেইল সম্পাদক মো: রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য অনুষ্ঠানটির প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, বিশেষ অতিথি সহকারি কমিশনার (ভূমি), উপজেলা ভাইস্ চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা অনুপস্থিত থাকায় এবং কয়েক দফায় অনুষ্ঠানের সময় পরিবর্তন করায় স্থানীয় সমবায়ী ও জনসাধারণ চরম ক্ষোভ প্রকাশ করেন।