ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে অবস্থিত একটি মুদি দোকান থেকে ২৯৬ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সম্রাট মাতুব্বর (২৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে সম্রাট স্টোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ভাঙ্গা পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
আটককৃত সম্রাট মাতুব্বর চৌধুরী-কান্দা সদরদী গ্রামের বার্ডস মাতুব্বরের পুত্র।
ভাঙ্গা থানার ওসি তদন্ত নিখিল অধিকারী এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী দোকানদারদের সামনে সম্রাটের দোকানে তল্লাশি চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ২৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সম্রাটকে আটক করা হয়।
তিনি আরও জানান, সম্রাট মুদি ব্যবসার অন্তরালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

