ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দূর্ণীতিবাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকদাদিরুল আহমেদ এর অপসারণের দাবীতে মুক্তিযোদ্ধা কমান্ড ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সকাল ১০ টায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি, বীর মুক্তিযোদ্ধা মাহ্বুবুর রহমান মোতালেব সহ আরো অনেকে।
বক্তারা ইউএনও মুকতাদিরুল আহমেদকে সীমাহীন দূর্ণীতিবাজ, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী, আওয়ামীলীগ বিদ্বেষী ও রাজাকারের দোষর হিসেবে আখ্যায়িত করে বলেন, অনতিবিলম্বে তার অপসারণ করা না হলে আগামীতে কঠিন কর্মসূচি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আসন্ন ১৬ ডিসেম্বর’২০১৯ মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে স্বাধীনতা বিরোধী ইউএনও মুকতাদিরুল আহমেদকে অবাঞ্চিত ঘোষনা করে দিবসটি পৃথকভাবে পালন করার ঘোষনা দেন।

