
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৭/২০২৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ও ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে এইচএসসি,এসএসসি ও দাখিল, কামিল পরীক্ষায় বোর্ডের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছেন এমন ২৮ জন শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ নিজাম খান। সহকারী কমিশনার (ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেন খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মমিনুর রহমান, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ খান, আব্দুর রশিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, পুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চু মাতুব্বর, দেওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাবলু হোসেন, শরীফাবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র মালো,কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাওন হাওলাদার,তাড়াইল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম, হামিরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন বিভিন্ন গনমাধ্যমে কর্মী প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

