
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা প্রতিনিধি -০১/০৮/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন হাট বাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর-৪ আসনের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করছেন।
শুক্রবার (০১ আগস্ট) সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়ন ও নুরুল্লাহগঞ্জে ইউনিয়নের বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে এই গণসংযোগ করেন। এ সময় নানা শ্রেণী পেশার মানুষের সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন মাওলানা মিজানুর রহমান মোল্লা। ফরিদপুর-৪ আসনের খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা এসময় বলেন, আজ আমরা ভাঙ্গা উপজেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে কাউলীবেড়া ও নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের জনগণের সাথে মত বিনিময় করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকে মানুষের উচ্ছ্বাস এবং সাড়া দেখে আমরা খুবই খুশী। আমাদের সাথে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে তারা আমাদের কে সাদরে গ্রহণ করে নিয়েছেন।
তিনি আরও বলেন, কোন একটা ইসলামিক দল কোন চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, টেন্ডারবাজি, জমি দখল, ফ্লাট দখলের সাথে যুক্ত নয়। ইসলামিক দল যদি ক্ষমতায় যায় তাহলে অধিকার বঞ্চিত মানুষের পাশে অধিকার আদায়ে আমরা পাশে থাকবো। মাদক নির্মূল ও সন্ত্রাস মুক্ত উন্নত বাংলাদেশ উপহার দিব।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আবুল খায়ের সেলিম, সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ ওয়ালীউল্লাহ সহ সভাপতি হাফেজ মাহবুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ্, সহ প্রচার সম্পাদক মনিরুজ্জামান,হামিদী ইউনিয়নের সভাপতি মাওলানা মহিউদ্দীন ,ঘারুয়া ইউনিয়নের সভাপতি মুফতি ওয়ালী উল্লাহ,তুজারপুর ইউনিয়ন জাহিদুল ইসলাম, কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ শফিকুল ইসলাম মাদানী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

