
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-২৭/০৭/২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে পুলিয়া রেললাইন পার হতে গিয়ে অলি হাওলাদার (৩৫) ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়। নিহতের বাড়ি ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা গ্রামে। সে ঐ গ্ৰামের আলাল উদ্দিন হাওলাদারের পুত্র।
ভাঙ্গা বামনকান্দা রেল ফাড়ি পুলিশের ইনচার্জ সবর আহম্মেদ জানায়,, রবিবার রাত ৮টার দিকে অলি হাওলাদার রেললাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে ঢাকাগামী রুপসী বাংলা নামের একটি ট্রেনে সে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিয়া বাজার এলাকায় লোকজন ঘটনাস্থলে এসে রেলওয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ট্রেনে ধাক্কায় যুবকের মৃত্যু

