ভাঙ্গায় ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -১৫/১২/২০২৪
ফরিদপুরের ভাঙ্গায় রোববার সকালে ট্রেনে কাঁটা শামছুল মীর(৮০) নামক এক বৃদ্ধ নিহত হয়েছে। সে ভাঙ্গা উপজেলার  কাউলীবেড়া ইউনিয়নের আতাহার মীরের ছেলে। ভাঙ্গা রেলওয়ে স্টেশন থানার  উপ- পরিদর্শক  নুরুন্নবী  মন্ডল জানান,
সকাল সাড়ে ৮ টার দিকে শামছুল মীর নামের ঐ বৃদ্ধ লোকটি রেললাইনে উপর দিয়ে হাঁটছিল। সে সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী -নকশি কাঁথা ট্রেনটিতে কাঁটা পড়ে বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছে।