
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৩/১২/২০২৪
ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের সার্ভিস লেনে ট্রাকের চাপায় নাইম ইসলাম (২০) নামক এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার আমিনুল ইসলামের ছেলে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার(২৩ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭ টার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মহল্লার আন্ডারপাস এলাকায় । ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: আব্দুল্লাহেল বাকী জানান , একটি বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়। ড্রামট্রাকটি হাইওয়ে এক্সপ্রেসে না চলাচল করে টোল ফাঁকি দিতে সার্ভিস লেন দিয়ে ঢাকার দিকে যাচ্ছিলো। ভ্যানটি বিপরীত দিক থেকে এসে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের ভিতর দিয়ে বের হওয়া মাত্রই ড্রাম ট্রাকটি ভ্যানচালককে চাপা দেয়। ভ্যানচালক রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ড্রাম ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

