ষ্টাফ রিপোর্টার: “পুলিশই জনতা, জনতাই পুলিশ” “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগানে ২৬ অক্টোবর শনিবার সকালে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে’২০১৯ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পুলিশ ও জনতার সমন্বয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) নোমান আহম্মেদ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ কাজী সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মাওলানা ইসাহাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান মিরন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আকরামুজ্জামান রাজা, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি ও আওয়ামীলীগ নেতা শহিদুল হক মিরু মুন্সি, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা ইসমাইল মুন্সি, প্রমুখ।
সভায় ভাঙ্গা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও করনীয় শীর্ষক ব্যাপক আলোচনা করা হয়।

