ভাঙ্গায় ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ


মোঃ রমজান সিকদার,

ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা,২৪/০৫/২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপুট্রি গ্ৰামে ইতালি প্রবাসীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও কোটি টাকার মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ লক্ষ টাকা লুটে নেওয়াসহ বাড়িতে থাকা বিভিন্ন মুল্যবান আসবাব পত্র ভাঙচুর করা হয়।
শুক্রবার দিবাগত গভীর রাতে ভবনের জানালার গ্রিল ভেঙ্গে ৩০/৪০ জনের একদল দুর্বৃত্ত দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
এই বিষয়ে ভুক্তভোগী ইতালি প্রবাসী লিটন মাতুব্বরের স্ত্রী হিরা আক্তার বলেন, আমদের গ্ৰামে কয়েকদিন আগে কুদ্দুস মোল্লা হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে বাদী পক্ষ আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা আসামিদের দলে থাকায় আজ রাতে আমাদের বাড়িতে একদল দুর্বৃত্ত ঢুকে আমার পরিবারের সদস্যদের জিম্মি করে পুরো বাড়ি ঘর ভাঙচুর করে। এছাড়াও আমার স্বামী জমি ক্রয়ের জন্য বাসায় রাখা নগদ ১০ লক্ষ টাকা প্রায় ৬০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় আমি থানায় আভিযোগ দায়ের করতে যাবো। ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে গেছেন। আমি এই ঘটনার বিচার ও আমার পরিবারের নিরাপত্তার দাবি জানাই।
উল্লেখ্য গত ৪ মে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নিহত হন কুদ্দুস মোল্লা এবং আহত হন অনন্ত ৪০ জন। পরবর্তীতে এই ঘটনায় নিহতের ছোট ভাই ফিদু মোল্লা বাদী হয়ে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই ধাপে ধাপে একাধিক বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এবিষয়ে ভাঙ্গা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, বাড়ি ভাংচুর ও লুটপাটের খবর পেয়েছি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ পত্র দাখিল করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।