
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৯/১০/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ভাঙ্গা-হরিরহাট ফিডার সড়কের বড়দিয়া গ্ৰামের সাংবাদিক মাসুদা ভাট্টির বাড়ীর সামনের সড়কের দুই পাশের বহু পুরাতন দামী দামী একাধিক গাছ কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী মহল। বুধবার দিনভর গাছ কাটা কর্মীরা ইলেকট্রিক করাত দিয়ে তারাহুড়া করে একটি সু বিশাল পুরাতন বটগাছ ও রেন্ডি কড়াই গাছ কেটে নসিমনে করে নিয়ে যায়। গাছ কাটা কর্মীরা জানান আলী হায়দার নামের এক ব্যাক্তি তাদের কাছে গাছগুলো বিক্রি করেছে।
এব্যাপারে আলী হায়দারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি রাস্তায় পাশেই ব্লিডিং ওঠাবো তাই গাছ থাকলে অসুবিধা তাই বিক্রি করে দিয়েছি। আর গাছ কাটতে কোন অনুমতি লাগবে কেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, পাকিস্তান আমলের এই বটগাছ হরিরহাট বটতলা নামে পরিচিত। প্রভাবশালীরা সরকারি রাস্তার পাশের দামী দামী পুরাতন গাছগুলো কেটে বিক্রি করে দিচ্ছে। দাঙ্গা হাঙ্গামার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
আলগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে আমি গ্বাম পুলিশ পাঠিয়েছি। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
বিষয়টি নিয়ে উপজেলা বন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরেছি। আমি দ্রুত ব্যবস্থা নিচ্ছি।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গয় সড়কের দুই পাশের পুরাতন গাছ কেটে নিচ্ছে প্রভাবশালী মহল

