কুমিল্লা প্রতিনিধি: বাংলাদেশ সমবায় একাডেমি, কোর্টবাড়ী কুমিল্লায় ৫ দিনব্যাপী “আউট সোর্সিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোর্সটি গত ২৮ ফেব্রুয়ারী’২০২১ শুরু হয়েছে এবং চলবে ৪ মার্চ’২০২১ পর্যন্ত।
“আউট সোর্সিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্সটির কোর্স উপদেষ্টা ছিলেন, বাংলাদেশ সমবায় একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হরিচাঁদ ঠাকুর, কোর্স পরিচালক জ্ঞানেন্দ্র বিকাশ চাকমা (গবেষণা ও প্রকাশনা), কোর্স সমন্বয়কারী মো. মীর হোসেন (প্রভাষক), তানিয়া আক্তার (সহকারী পরিদর্শক)। কোর্সটিতে আইটি সাপোর্ট দিয়েছেন মিঠু মল্লিক ( অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক)।
কোর্সে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ২৫ জন নারী/পুরুষ সমবায়ী অংশ গ্রহন করেন। কোর্সের প্রশিক্ষক ছিলেন, মেহেদী হাসান তানভির।

