ফরিদপুরে কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা। ঘাতক যুবক পলাতক

যে
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৭/০৪/২০২৬

ফরিদপুরের কোতোয়ালী থানাধীন আলিয়াবাদ ইউনিয়নের গদারডাঙ্গী গ্রামে কোদাল দিয়ে কুপিয়ে তিন জনকে হত্যা করেছে মানসিক ভারসাম্যহীন আকাশ (২৮) নামের এক যুবক। সে ঐ এলাকার হারুন মোল্লার ছেলে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার ‌(২৭ এপ্রিল ) রাত ৯টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের আজগর মোল্লার বাড়ির উঠানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো ঘাতক আকাশের ফুফু রাহেলা বেগম (৫০), দাদী আমেনা বেগম (৭৫) ও প্রতিবেশী কাবুল (৪৫)।
এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি উদ্ধার করে।
ঘটনার পরপরই অভিযুক্ত ঘাতক আর আকাশ পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।