
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১১/০৫/২০২৫
ফরিদপুরের নগরকান্দা উপজেলার যদুরদিয়া বালিকা বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস। রোববার বিকেলে কৃষক কৃষাণিদের উপস্থিতিতে কৃষিবিদ ও বিভাগীয় কৃষি কর্মকর্তাগন সুন্দর ভাবে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা ফরিদপুরের আয়োজন করেন। ব্রি ধান১০৫ প্রজাতির ধান ফলন প্রতি হেক্টরে ৭/৯ টন উৎপাদন সক্ষম হয় মাত্র ১৪৮ দিনে।
ব্রি আঞ্চলিক কার্যালয় ভাংগা এসএসও ড. মোঃ জাকারিয়া ইবনে বাকিরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিএসও এবং এপিডি ড. মোঃ আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রি গাজীপুর এসএসও ড. রত্না রানী মজুমদার, ব্রি আঞ্চলিক কার্যালয় এসএসও এবিএম মোস্তাফিজুর ও কৃষিবিদ তিলোক কুমার ঘোষ উপজেলা কৃষি অফিসার নগরকান্দা প্রমুখ।

