ফরিদপুর অফিসঃ নির্বাচন কমিশন (ইসি) তথ্য অনুযায়ী পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুর সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আওয়ামী লীগের আব্দুর রাজ্জাক। বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগের মোশারফ হোসেন, চরভদ্রাসন উপজেলায় স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন (ভিপি মোশা), সদরপুর উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী সফিকুর রহমান সফিক, সালথা উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ওদুদ মাতব্বর, আলফাডাঙ্গা উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এ কে এম জাহিদুল হাসান, মধুখালী উপজেলায় আওয়ামী লীগের মির্জা মনিরুজ্জামান বাচ্চু, নগরকান্দা উপজেলায় আওয়ামী লীগের মনিরুজ্জামান সরকার, ভাঙ্গা উপজেলায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী এস এম আল হাবিব।
উল্লেখ্য গত সোমবার (১৮ মার্চ) ফরিদপুর জেলার ৮ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

