
আমি আবু ফয়েজ মোঃ রেজা, সাবেক মেয়র ভাঙ্গা পৌরসভা ও পৌর আওয়ামীলীগের সভাপতি। আমাকে জড়িয়ে গত ০৭ ফেব্রুয়ারি রোজ শনিবার ” কয়েকটি ” দৈনিক জাতীয় ” পত্রিকা সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা ভিত্তিহীন খবর প্রচার করেছে। যাহাতে উল্লেখ করা হয়েছে “শেখ হাসিনার চাচাতো বোনের স্বামী বিএনপিতে যোগদান” শিরোনামে মিথ্যে খবর প্রকাশ করেছে। ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের সাথে ভিডিও কনফারেন্সের যোগ দিয়েছি কথাটা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। আমি যতদিন বেঁচে থাকব আওয়ামীলীগের সমর্থিত হয়ে থাকব ইনশাআল্লাহ।
উক্ত সময়ে ভিডিও কনফারেন্সে আমি যে বক্তব্য দিয়েছি তা হলো ” যেহেতু আওয়ামী লীগ উক্ত নির্বাচনের মাঠে নেই বিধায় ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল একজন সাদা মনের ভালো মানুষ সেহেতু আওয়ামীলীগের কেউ ধানের শীষে ভোট দিলে আমার কোন আপত্তি নেই”।
– আবু ফয়েজ মোঃ রেজা সাবেক মেয়র, ভাঙ্গা পৌরসভা ও পৌর আওয়ামীলীগের সভাপতি।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- প্রকাশিত সংবাদের প্রতিবাদ

