একজন দেশপ্রেমী মমতাময়ী মায়ের কথা

দেশের ১৭ কোটি মানুষ যখন ঘুমিয়ে পড়েন, তখনও একজন নারী সারাদিন মহা ব্যস্ততার পরও ঘুমিয়ে যাওয়া ১৭ কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা করতে থাকেন। যে বয়সে একজন নারীর সেবা করার পিছনে ২/৩ জন লোকের প্রয়োজন হয়, সে বয়সে তিনি ১৭ কোটি মানুষের সেবা করে যাচ্ছেন। মমতাময়ী দেশরত্ন শেখ হাসিনা।

পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী ও সৎ নারী মাননীয় প্রধানমন্ত্রী ৭০+ বয়সী মমতাময়ী দেশরত্ন হাসিনার কথাই বলছি। তিনি পৃথিবীর এমন এক লোভী, হিংসুক ও দূর্নীতিবাজ জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাঁকে আমরা স্রোতের বিপরীতে নৌকা চালিয়ে পৃথিবীর সবচেয়ে বিপদজনক সমুদ্র পথ বারমুডা ট্রায়াঙ্গলা অতিক্রম করার সাথেই তুলনা করতে পারি। তিনি খুব ভালো করেই জানেন, যে জাতি বঙ্গবন্ধুর মত নেতাকে স্বাধীনতা এনে দেওয়ার পরও হত্যা করতে পারে, সে জাতিকে যদি তিনি আমেরিকার চেয়েও সুখী সমৃদ্ধ দেশ উপহার দেন, তবুও তাকেও যে কোন সময় সুযোগ পেলেই ঘাতকেরা হত্যা করে ফেলবে।

ইতিমধ্যেই ১৯ বার হত্যা চেষ্টা করে এই জাতি তা প্রমাণও করে দিয়েছে। একমাত্র মহান আল্লাহ্ উনাকে রক্ষা করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী দেশরত্ন শেখ হাসিনা এসব জেনেও তাঁর জীবনকে উৎসর্গ করে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এই জাতিকে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশ উপহার দেওয়ার জন্য। একজন মা যেমন তাঁর সন্তানকে সেবার বিনিময়ে কোন বিনিময় চায়না, তেমনি মাননীয় প্রধানমন্ত্রীও নিঃস্বার্থ ভাবে এই জাতির সেবা করে যাচ্ছেন।

তাঁর সেবাযত্নে বাংলাদেশ মাত্র ১০ বছরে তলাবিহীন ঝুড়ির দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। ভয়াবহ করোনা ভাইরাস না আসলে, দেশের চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশ পৃথিবীর অন্যতম সুখী সমৃদ্ধ দেশে পরিনত হতো।

চলমান বিশ্ব মহামন্দায় বিশ্ব অর্থনীতি লন্ডভন্ড হওয়ার ফলে বাংলাদেশের অগ্রগতি সাময়িক শ্লোথ হয়ে গেলেও আমাদের দৃঢ় বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে করোনা মোকাবেলা করে সফল বিশ্বের ৫টি দেশের একটি হবে বাংলাদেশ ইনশাআল্লাহ্।

আমাদের মমতাময়ী মা এর মত বোনের মত- দেশরত্ন শেখ হাসিনা, আমাদের অহংকার আমাদের গর্ব, (হে আল্লাহ্ দেশরত্ন শেখ হাসিনা কে হায়াত বাড়িয়ে দাও, হে আল্লাহ্,আমাদের নেত্রীকে বিভিন্ন রোগ থেকে হেফাজত করুণ…আমিন।) আমাদের নেত্রীর জন্য সবসময় দোয়া ও শুভ কামনা রইলো।

🇧🇩জয় বাংলা….জয় বঙ্গবন্ধু🇧🇩

মো: সাখাওয়াত বিশ্বাস, নিউইয়র্ক থেকে

সাবেক ভিপি, (বাংলাদেশ ছাত্রলীগ) সরকারি কে এম কলেজ
ভাংগা, ফরিদপুর।