ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: আগামীকাল শনিবার সকাল ৯ টায় পৌর এলাকার মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গনে করোনা পরিস্থিতির কারনে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হবে।
“ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ” ভাঙ্গা শাখার আয়োজনে এবং মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট, ইউ.কে এর অর্থায়নে কর্মহীন কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
করোনা পরিস্থিতির কারনে কর্মহীন হয়ে পড়া কওমি মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন ও শিক্ষকদেরকে যথা সময়ে উল্লেখিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন আয়োজকরা।

