সদরপুরে ২৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-০৩/০২/২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে ২৫০ পিস ইয়াবাসহ ফরহাদ বেপারী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে ঢেউখালী ইউনিয়নের ইসলাম বেপারী ছেলে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতালেব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত গভীর রাতে তার বসত ঘরে তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করে সদরপুর থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।