সদরপুর থানা ভাংচুর মামলায় ও পুলিশের অভিযানে আটক-১৩


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-৩০/০৬/২০২৫

ফরিদপুরের সদরপুর থানা গত ৫ই আগষ্ট থানায় হামলা, ভাঙচুর, অস্ত্র লুন্ঠনকারী এবং বর্তমানে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ও সদর ইউনয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকতা নাজমুল হাসান বলেন, আইনি প্রক্রিয়া শেষে সোমবার (৩০ জুন) দুপুরে আটককৃতদের ফরিদপুর কোর্টে সোপর্দ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আটককৃতরা হলো, মো. রাজিব সর্দার (৩৩), আসাদুজ্জামান সর্দার (৩৪), সজিব তালুকদার (২৪), ওবায়দুর রহমান (৩৮), সবুজ ফকির (৩৪), সাহেব আলী (২৮), কলম প্রামাণিক (৪৮), ফারুক বিশ্বাস (৪১), শিবলী বিশ্বাস (৩৬)।