সদরপুরে প্যারাগ্লাইডার বানানো মারুফকে সংবর্ধনা দিলেন উপজেলা প্রশাসন


মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -২৭/০৪/২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের সন্তান মারুফ হোসেন প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়িয়ে কয়েকদিন ধরে চলছে মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক সাড়া তোলেন। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সেই মারুফ কে এবার সদরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকিয়া সুলতানা তাকে সংবর্ধনা জানান।
রবিবার (২৭এপ্রিল) সন্ধ্যায় ইউএনও কার্যালয়ে উপজেলার গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এ সংবর্ধনার আয়োজন করেন।
আয়োজিত সংবর্ধনা শেষে ইউএনও জাকিয়া সুলতানা মারুফের উদ্দেশ্যে বলেন, মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে হবে। গ্রামীন দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার প্রবল ইচ্ছা শক্তি ও মনোবল দিয়ে নতুন কিছু সৃস্টি করে দেখিয়েছে। মারুফের এ সৃস্টিশীল ও বিজ্ঞান মনস্ক কাজে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে। তিনি আরো বলেন দারিদ্র্যের কারনে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও প্রশাসনের সহযোগিত থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুবানা তানজিন, সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, কবির হোসেন, শেখ ছোবাহান , তানভীর তুহিন , প্রভাত কুমার রায়, রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মামুনুর রশীদ, রানা অর্নব, মোশারফ হোসেন, শিশির খান, রাকিবুল ইসলাম প্রমুখ।