ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ভাঙ্গায় বিকাশে টাকা প্রতারনার দায়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার আজিমনগর ইউনিয়ন থেকে এদের আটক করে। আটকৃতরা হলো হেমায়েত হোসেন মিলন (পুলিশের বিশেষ সোর্স পরিচয়দানকারি), জাকির হোসেন (ওরফে ধলা জাকির) ও লিঠু হাওলাদার। এদের সকলেরই বাড়ী আজিমনগর এলাকায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিকাশে প্রতারনা করে আসছে এরা। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা গোলাম মওলা খালাসির বাড়ীতে অভিযান চালিয়ে এদের আটক করি। এসময় তাদের কাছ থেকে ২১ টি মোবাইল সেট, ৩৫ টি সিম কার্ড ও ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট (মাদক) জব্দ করা হয়।
এদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনে মামলা হয়েছে।

