ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় ৪ কেজি গাঁজাসহ সায়াদ মাতুব্বর (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় উপজেলার আজিমনগর ইউনিয়নের মধ্য ব্রাক্ষনপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সায়াদ মাতুব্বর ওই গ্রামের শামচু মাতুব্বরের ছেলে।
থানার উপ-পরিদর্শক আনিচুর রহমান জানান, গোপন সংবাদের ভিওিতে বিপুল পরিমান গাঁজা মজুদ ও বিক্রির খবর পেয়ে পুলিশের একটি দল আটক সায়াদের বাড়িতে রাতেই অভিযান চালায়। এ সময় তার ঘরের মধ্যে মাটিতে ড্রামের ভিতরে লুকিয়ে রাখা দুইটি প্লাষ্টিকের বান্ডিলে পেঁচিয়ে রাখা গাঁজা জব্দ করা হয়। পরে জব্দকৃত গাঁজাসহ তাকে আটক করে থানায় আনা হয়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা সহ মাদকের বিরুদ্ধে সব সময়ই সোচ্চার রয়েছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সায়াদ মাতুব্বরকে হাতে নাতে গাঁজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম ভাঙ্গার আলো’কে জানান, আটক সায়াদ নিজে ঐ এলাকার একজন মাদক সেবনকারি ও মাদক ব্যবসায়ি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

