মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা- ফরিদপুরের ভাঙ্গায় বুধবার দুপুরে দক্ষিন বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইকামাতেদ্বীন মডেল কামিল (এম.এ) মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে মিড-ডে মিল বাস্তবায়নের লক্ষ্যে “মিড-ডে মিল” টিফিন বক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ফ্রি টিফিন বক্স বিতরন করা হয়।
শিক্ষার্থীরা যাতে লেখা-পড়ার পাশাপাশি মানসম্মত খাবার খেয়ে পুষ্টি অর্জন করতে পারে সেজন্য শিক্ষার্থীদের সাথে প্রশাসনের আলোচনা হয়।
উক্ত মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু ইউছুফ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুকতাদিরুল আহমেদ, মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হাসনাত (দুদু মিয়া), উপজেলা একাডেমি সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস প্রমুখ।

