ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি- ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার দাখিল গনিত পরীক্ষা চলাকালিন সময়ে অসৎ উপায় অবলম্বনের দায়ে ১ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
পল্লীবেড়া ইকামাতেদ্বীন কামিল মডেল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ আবু ইউসুফ মৃধা জানান, কেন্দ্রটিতে নকলমুক্ত পরিবেশে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। গনিত বিভাগের জুনায়েত রোল নং- ১১২০৪৩ পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করলে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম তাকে ধরে ফেলে।
এ সময় উক্ত পরীক্ষার্থীকে ১ বছরের জন্য বহিস্কারাদেশ দেওয়া হয়।

