ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লার নিঃশ্বর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে উপজেলা ও পৌর ছাত্রলীগ মানববন্ধন করেছে।
শনিবার সকাল ১১:৩০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফরিদপুর-বরিশাল মহাসড়কে রাস্তার দু’ধারে বিভিন্ন শ্লোগান দিয়ে মানববন্ধন কর্মসূচি করা হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলামের পরিচালনায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সি, যুবলীগ সাধারণ সম্পাদক শেখ সাহিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল আলম সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারেক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ ছাত্রলীগ সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লার নিঃশ্বর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে বক্তব্য রাখেন। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, গত ১৫ জানুয়ারী সোমবার রাতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ লুৎফর রহমান মোল্লাকে ভাঙ্গা বাজার থেকে ডিবি পুলিশ আটক করে।

