ভাঙ্গার উন্নয়ন আরও গতিশীল করতে হবে: ইউএনও, ভাঙ্গা উপজেলা

মো: সাহাদাত হোসেন, ভাঙ্গা, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শন করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুব উর রহমান।

তিনি আজিমনগর ইউনিয়নের আশ্রায়ণ প্রকল্প ও কালামৃধা ইউনিয়নের কালামৃধা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বাজারের উপর দিয়ে রাস্তার দুই ধারের দোকানের ঝাপ কেটে শার্টার সিষ্টেম করার নির্দেশ দেন। কালামৃধা বাজারের বাদশা বেকারি পরিদর্শন করে তিনি বলেন, বেকারি পরিস্কার পরিচ্ছন্ন ও ময়লা মুক্ত রাখার জন্য নির্দেশ দেন। তিনি প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, কালামৃধা ইউপি চেয়ারম্যান মো: লিটন মাতুব্বর (লিটু), আট্টা-ভাষড়া গ্রামের আইয়ুব আলী খলিফা, ভাষড়া গ্রামের বাদল কাজী, মোশাররফ ফকির, সাখা ফকির, কাঞ্চন মিয়া, মিরাজ খলিফা, লিপি বেগম, হালেম ফকির, ছত্তর কাজী প্রমূখ।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পে যার জায়গা আছে, ঘর নেই তারাই শুধু এই প্রকল্পের সুবিধা ভোগ করবে। কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মাতুব্বর (লিটু) বলেন, আশ্রায়ণ প্রকল্পের প্রতিটি ঘরই টেকসই ও মজবুত হয়েছে। কাজের গুনগত মান খুবই ভাল। তিনি আরও বলেন, ভাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসুকে কালামৃধা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সফরসঙ্গী ছিলেন, ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অনাধি রঞ্জন মজুমদার, একাডেমিক সুপার ভাইজার প্রহলদ বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশুলী সমর জিৎ ঘরামি, আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতালেব মাতুব্বর, উপজেলা পরিসংখ্যান অফিসারসহ সুধীজন ও এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতালেব মাতুব্বর বলেন, আমার ইউনিয়নে ঈশ্বরদী, তারাইল, ব্রাক্ষ্মণকান্দা প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আদম আলী, করবুলি, রঙ্গ, মানসুরা, সাধীনা, ফুলজুরিসহ যার জায়গা আছে, ঘর নেই এই সুবিধা ভোগিরা বসত ঘর পাওয়ায় আজিমনগর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান হঠাৎ আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন করায় ধন্যবাদ ও শুভেচ্ছা সেই সাথে ভাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মানস বসু কে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি আশ্রায়ণ প্রকল্পের ঘর মানসম্মত ও গুনগত মান চমৎকার বলে জানান পরিদর্শকগণ।