বিরলে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন শুরু

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরল উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম রওশন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ, সাধারন সম্পাদক এ.কে.এম মোস্তাফিজুর রহমান, মেয়র ও আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুর রহমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশিদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ লতিফ ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিকের হাতে স্মার্ট জাতীয় পরিচয় পত্র তুলে দিয়ে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করা হয়।