ষ্টাফ রিপোর্টার- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে দেওড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে তা বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলে।
দেওড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে চুড়ান্তভাবে নির্বাচিত হয়ে ১ম হয়েছেন মো: রুবেল মাতুব্বর (৩৭৪ ভোট), ২য় মো: জাহাঙ্গীর মাতুব্বর (৩৫৮ ভোট), ৩য় মান্নান বেপারী (৩২২ ভোট), ৪র্থ মো: ইলিয়াছ মাতুব্বর (২৫৫ ভোট), সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে চুড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন মাকসুদা খানম। তিনি পেয়েছেন ৩৫৩ ভোট। ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক নিয়োজিত প্রিজাইডিং অফিসার প্রলদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মোট ৮ জন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২ জন প্রতিদ্বন্দিতা করেন।
স্কুল নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষন করেন কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিটন মাতুব্বর (লিটু), ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ফকির জাহাঙ্গীর, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দেওড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম খলিফা, কালামৃধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাহাদাত হোসেন প্রমূখ। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার জন্য সার্বিক সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরাম আলী লাভলু এবং অন্যান্ন শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য নির্বাচন চলাকালীন সময়ে প্রিজাইডিং অফিসার প্রলদ বিশ্বাস স্বেচ্ছাচারিতার অভিযোগে সাধারণ ভোটারদের রোষানলে পড়েন। এ সময় অবস্থা বে-গতিক দেখে থানার এসআই ইবাদুল এবং এসআই নজরুল ইসলাম এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করেন।

