ভাঙ্গায় কাজী শামচুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হয়নি


মোঃ রমজান সিকদার -২৬/০৮/২০২৬
সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে নির্দেশনা দেওয়া থাকলেও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কাজী শামচুন্নেচ্ছা বালিকা বিদ্যালয়ে পালিত হয়নি ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। এনিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে।
অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অরুন দত্তর স্বেচ্ছাচারিতায় এর আগেও সরকারি নির্দেশে ৫ আগষ্ট অনুষ্ঠান না করার।
বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক অরুন দত্ত জানান, ঈদ-ঈ-মিলাদুন্নবী পালন হয়নি কথাটা সঠিক নয়। আমি সকল শিক্ষদের সাথে পরামর্শ করে কোর্ট মসজিদে তবারক বিতরনের মাধ্যমে দিনটি পালন করেছি।
বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক একাডেমী সুপার ভাইজার শওকত হোসেন জানান, সরকারি নির্দেশ ও প্রজ্ঞাপন আমি প্রতিটি স্কুলে পাঠিয়েছি। যতটুকু জানতে পেরেছি সব প্রতিষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছেন। কাজী শামচুন্নেচ্ছা বালিকা বিদ্যালয় কেন সরকারি নির্দেশ পালন করেনি তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।
এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এটি ধর্মীয় অনুভূতির বিষয়। শিক্ষক শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করতে নির্দেশনা দেয়া হয়েছে। কেন এ প্রতিষ্ঠান করেনি বিষয়টি জানতে হবে।
উল্লেখ্য বুধবার (২৬ আগস্ট) মহানবীর আগমন দিবস উপলক্ষে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের নবীপ্রেমিকদের অংশগ্রহণে দিনটি আলাদা তাৎপর্যপূর্ণ হিসাবে বিবেচিত হয়ে আসছে। স্কুলটি বিদ্যালয়ের প্রাঙ্গণে দিনটি উদযাপন না করায় সকলের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।