
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৯/০৫/২০২৬
সারা দেশের ন্যায় ফরিদপুরের ভাঙ্গায় ভুমিসেবা মেলা-২০২৬ উদ্ধোধন হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ভাঙ্গা উপজেলা ভুমি অফিস চত্বরে আয়োজিত ভুমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে ভুমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম। এসময় বক্তারা বলেন, দুর্নীতি মুক্ত ভুমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান ভুমি অফিস বদ্ধ পরিকর।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহীদুল হক মিরু মুন্সী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সংবাদকর্মী প্রমুখ।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ভুমিসেবা মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

