স্টাফ রিপোর্টার :- ভাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ ক্যান বিয়ার ও মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার সহ ১ মাদক পাচারকারী গ্রেফতার করেছে,ভাঙ্গা থানা পুলিশ।
২১/০৩/২০২২ তারিখ ভাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক পাচারকারী ভাঙ্গা থানা সংলগ্ন আলগী ইউনিয়ন এর সোনাখোলা গ্রামে প্রাইভেটকারে করে মাদকদ্রব্য বিয়ারের একটি চালান নিয়ে এসেছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ভাঙ্গা থানাধীন দাড়িয়ার মাঠ এলাকায় চেক পোস্ট পরিচালনা করে গাড়ি সহ ১ মাদক পাচারকারী আটক করে পুলিশ।
গাড়ি তল্লাসি করে জিজ্ঞেসা বাদ করলে বিয়ার এর কথা শিকার করে এবং সোনাখোলা গ্রামের এক মাদক ব্যবসায়ীর কাছে দেওয়ার কথা জানায়। এ সময় আসামির কাছে থাকা মাদকদ্রব্য পাচারের কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো – গ ( ২১- ৮৩৯৪ ) সিরিয়াল এর ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আসামীর স্বীকারোক্তি থেকে পুলিশ সোনাখোলা গ্রামের মাদক ব্যাবসায়ীর বাড়ি অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যাবসায়ী কে না পাওয়ায় তার বাড়ি তল্লাসি করে ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামী এবং পলাতক মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন অনুযায়ী মামলা করা হয়েছে।।

