ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প (ফেইজ-১ ও ২) এবং পাচ্চর-ভাঙ্গা মহাসড়ক ৪ লেন উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে স্বাস্থ্য বিধি মেনে ২৫০টি এল.এ চেক বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসিবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এল.এ চেক তুলে দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা।
ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রকিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভুমি মোঃ আল অমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা ইসাহাক মোল্লা প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের ভুমি অধিগ্রহন কর্মকর্তা মোঃ আসাদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এল.এ চেক বিতরণে অযথা দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে এখন থেকে প্রতি মাসে নিয়মিত ভাবে সংশ্লিষ্ট উপজেলায় চেক বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়েছে এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

